২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে বাংলাদেশের হার

সাফ মেয়েদের ফুটবল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

কক্সবাজার, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ মেয়েদের ফুটবল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। খেলার শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে নেপাল। তাদের গতি ও কৌশলের কাছে পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। ফলে মাঠের দখল চলে যায় নেপালের হাতে। একের পর এক আক্রমণ চালিয়ে বাংলাদেশের রক্ষণভাগ তছনছ করে ফেলে তারা। খেলার ১৬ মিনিটেই এগিয়ে যায় নেপাল। দীপা অধিকারি মাঠের ডান প্রান্ত থেকে আড়াআড়িভাবে বল ঠেলে দেন অধিনায়ক যমুনা গুরুংকে। বাংলাদেশের গোলরক্ষক সাবিনাকে ফাঁকি দিয়ে জালে বল জড়াতে কোনো ভুল করেননি যমুনা। বিরতির পর গোলের জন্য আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন নেপালের মেয়েরা। আর বাংলাদেশ নেয় রক্ষণাত্মক কৌশল। খেলার ৭০ মিনিটে একটি শট ধরতে গিয়ে গোলরক্ষকের হাত ফসকে বল বেরিয়ে যায়। আর তা পেয়ে যান অনু লামা। সঙ্গে সঙ্গে বল গোলপোস্টে পাঠিয়ে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। পাঁচ মিনিট পর বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ওই যমুনা গুরুংই। ম্যাচের সেরা খেলোয়াড় হন বাংলাদেশের সাবিনা খাতুন। বেশ কয়েকটি নিশ্চিত গোল রক্ষা করেন তিনি। তাই নির্বাচকদের সেরা খেলোয়াড় হিসেবে তাকে বেছে নিতে কোনো অসুবিধা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/টিআর/১৭৫৮ ঘ.