২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও জাহাঙ্গীরনগরের জয়

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ৪-১ হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ৪-১ হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনের অন্য খেলায় স্বাগতিক বিশ্ববিদ্যালয় ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো। চূড়ান্ত খেলা হবে ২৫ ডিসেম্বর। সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও শারীরিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সিফাতুল