২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিঁও-মার্সেই খেলা ড্র

ফরাসি লিগে অলিম্পিক লিঁও ও মার্সেইয়ের খেলা রোববার ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বোর্দোও পয়েন্ট ভাগাভাগি করেছে সোচুর সঙ্গে। এই খেলাও ১-১ গোলে ড্র হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরাসি লিগে অলিম্পিক লিঁও ও মার্সেইয়ের খেলা রোববার ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। বোর্দোও পয়েন্ট ভাগাভাগি করেছে সোচুর সঙ্গে। এই খেলাও ১-১ গোলে ড্র হয়। প্রচণ্ড বরফ পড়ায় লিলে ও ন্যান্সি এবং লেন্স ও কায়েনের খেলা স্থগিত কার হয়। খেলা দু'টির নতুন দিনক্ষণও ঘোষণা করা হয়নি। প্রথমার্ধের খেলা শুরুর পর থেকেই মার্সেই চেপে ধরে লিঁওকে। কিন্তু খেলার ধারার বিপরীতে ৩৫ মিনিটে এগিয়ে যায় লিঁও। দলে ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড় মাইকেল বাস্তোস ডানদিক দিয়ে একাই বল নিয়ে এগিয়ে গিয়ে আড়াআড়িভাবে শট করেন বাঁ-প্রান্তের দিকে। বলটি মার্সেইয়ের রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে চলে যায় অরক্ষিত লিসান্দ্রো লোপেজের কাছে। বলটি থামিয়ে দশ গজ দূর থেকে প্রচণ্ড শট নেন তিনি। বলটি ধরার কোনো সুযোগই পাননি গোলরক্ষক স্টিভ মান্দান্দা। বিরতি পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। মার্সেইয়ের মাঝমাঠের খেলোয়াড় ম্যাথিউ ভালবুয়েনা খেলায় সমতা ফেরান ৫১ মিনিটে। অনেক দূর থেকে শট নেন বেনোই শেইরু। ভালবুয়েনা কেবল ডান পা বাড়িয়ে বলের গতিপথ পাল্টে দেন। বলটিও আশ্রয় নেয় জালে। ৩১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে রয়েছে লিলে। সমান পয়েন্ট প্যারিস সেইন্ট জার্মেইন ও রেনেসের। লিঁও চার নম্বরে আছে ৩০ পয়েন্ট নিয়ে। আর বর্তমান চ্যাম্পিয়ন মার্সেই রয়েছে পঞ্চমে। পয়েন্ট ২৮। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৯০৫ ঘ.