নীলফামারী, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পলাশবাড়ী ক্রীড়া চক্রকে ০-১ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শনিবার দুপুরে জেলা হাইস্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক জিল্লুর রহমান।
জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৬টি দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/২০২৬ ঘ.
bdnews24