ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট কাটিয়ে শীঘ্রই মাঠে ফিরছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কাকা।
বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের জন্য চার মাস যাবত মাঠের বাইরে রয়েছেন তিনি।
সাংবাদিকদের কাকা বলেন, "মাঠে ফিরতে আমি মুখিয়ে আছি। আশা করি, সব কিছু ঠিক থাকলে বড়দিনের ছুটি শেষে খেলতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৮৫৫ ঘ.
bdnews24