২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

সাফ মেয়েদের ফুটবলে শুক্রবার 'এ' গ্র"পের শেষ খেলায় ভারত ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। এই জয়ের ফলে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাচ্ছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

কক্সবাজার, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ মেয়েদের ফুটবলে শুক্রবার 'এ' গ্র"পের শেষ খেলায় ভারত ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। এই জয়ের ফলে গ্র"প চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে যাচ্ছে ভারত। ভারতের কমলা দেবী হ্যাট্রিক করেন। প্রথম দু'টি খেলায় জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। কক্সবাজারে দিনের দ্বিতীয় খেলায় ভারতের সামনে একেবারেই ম্লান ছিলেন বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ভারতের কমলা দেবী। কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুন করেন কমলা। প্রতিযোগিতায় এ পর্যন্ত সর্বোচ্চ ১০ গোল করা সুস্মিতা খেলার ২৩ মিনিটে প্রচন্ড শটে বাংলাদেশের গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন। ৩ মিনিট পর একই ভাবে গোল করেন কমলা। সেই সঙ্গে নিজের প্রথম হ্যাট্রিকের দেখা পান তিনি। এরপর ৩৯ মিনিটে তাবাবী দেবী ও ৪৩ মিনিটে সুস্মিতা গোল করায় প্রধমার্ধে ৬-০ গোলে এগিয়ে থাকে ভারত। দ্বিতীয়ার্ধে কোনো দলই আর গোল করতে পারে নি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই সুস্মিতা ও তাবাবীকে তুলে নিয়েছিলেন ভারতের কোচ শহীদ জব্বার। এদিকে ভুটান ও শ্রীলঙ্কার মধ্যে দিনের প্রথম খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। যদিও এই খেলাটি ছিল শুধুই নিয়ম রক্ষার। নিজের প্রথম দু'টি খেলায় হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল উভয় দলের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/১৮২০ ঘ.