ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দল বদল করবেন না এএস রোমার ব্রাজিলিয়ান ফুটবলার আদ্রিয়ানো। কেননা রোমায় বেশ সুখেই আছেন তিনি।
আদ্রিয়ানো বলেন, "আমি রোমাতেই থাকছি এবং এখানে সুখেই আছি।"
বাতাসে গুঞ্জন রটেছিল জানুয়ারিতে দল বদলের সময় ব্রাজিলের ক্লাব কোরিনস্থিয়ানসে ফিরে যেতে পারেন আক্রমণভাগের এই খেলোয়াড়।
এছাড়া আদ্রিয়ানো ও রোমার কোচ ক্লুদিও রানিয়েরির সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেছিল ইতালির গণমাধ্যম। কিন্তু তিনি তা নাকচ করে দিয়ে বলেন, "কোচের সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই রয়েছে।"
তিন বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাব রোমায় এসেছিলেন আদ্রিয়ানো। কিন্তু ক্লাবটি'র হয়ে খেলেছেন মাত্র কয়েকটি ম্যাচে। তিনি এখন ওজন ও ফিটনেস সমস্যায় ভুগছেন।
ক্লাবের অন্যান্য আক্রমণভাগের খেলোয়াড় ফ্রান্সেসকো টট্টি, মির্কো ভুচিনিক, মার্কো বোরিয়েলো ও জেরেমি মেনেজের চেয়ে অনেক পিছিয়ে আছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০০০ ঘ.
bdnews24