২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজের অনুরোধ, ম্যান সিটির নাকচ

ম্যানচেস্টার সিটিতে মন বসছে না আর্জেন্টিনার ফুটবল তারকা কার্লোস তেভেজের। তাই ইংল্যান্ডের এই ক্লাবটি ছেড়ে চলে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার অনুরোধ নাকচ করে দিয়েছে ম্যান সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটিতে মন বসছে না আর্জেন্টিনার ফুটবল তারকা কার্লোস তেভেজের। তাই ইংল্যান্ডের এই ক্লাবটি ছেড়ে চলে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার অনুরোধ নাকচ করে দিয়েছে ম্যান সিটি। কারণ যে কোনো মূল্যে স্বদেশে স্ত্রী সন্তানের কাছে ফিরতে চান তেভেজ। প্রয়োজনে ফুটবল জীবনের ইতি টানতেও পারেন তিনি। গত অগাস্টে এমন কথাই তিনি জোর দিয়ে বলেছিলেন। ব্রিটিশ প্রেস অ্যাসোসিয়েশন একথা নিশ্চিত করেছে। কিন্তু তেভেজ কোন ক্লাবে যেতে চান সে সম্পর্কে কোনো কিছু জানায়নি প্রেস অ্যাসোসিয়েশন। তেভেজ আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো কিছু জানাননি। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ১৮ মাস আগে তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। এরপর ক্লাবটির হয়ে ৬০ খেলায় ৩৯ গোল করেন তিনি। তাই তিনি চলে গেলে দলের শক্তি নিঃসন্দেহে অনেকখানি কমে যাবে। ম্যান সিটির কোচ রবার্তো মানচিনির সঙ্গে তেভেজের সম্পর্কের অবনতি ঘটার পরও মৌসুমের শুরুতে দলের লাগাম তারই হাতে তুলে দেয়া হয়েছিল। বড়দিন উপলক্ষ্যে আয়োজিত খেলোয়াড়দের পার্টিতেও যোগ দেননি তেভেজ। নিষেধাজ্ঞার কারণে শনিবার ওয়েস্টহ্যামের বিপক্ষে খেলতে পারেননি তিনি। খেলায় তার দল জেতে ৩-১ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৬১২ ঘ.