২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু রোববার

সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে রোববার। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২ টায়। ওই দিন প্রতিযোগিতার প্রথম ও একমাত্র খেলায় নেপাল মাঠে নামবে মালদ্বীপের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

কক্সবাজার, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে রোববার। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২ টায়। ওই দিন প্রতিযোগিতার প্রথম ও একমাত্র খেলায় নেপাল মাঠে নামবে মালদ্বীপের বিপক্ষে। প্রায় ৩০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এরপর উদ্বোধনী ম্যাচ শুরু হবে ২ টা ৪৫ মিনিটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতার সব খেলা প্রথমবারের মতো হবে কক্সবাজার স্টেডিয়ামে। চূড়ান্ত খেলা হবে ২৩ ডিসেম্বর। দু'টি গ্র"পে ভাগ হয়ে দক্ষিণ এশিয়ার আটটি দেশ প্রতিযোগিতায় অংশ নেবে। 'এ' গ্র"পে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও ভুটান। গ্র"প 'বি' তে লড়াই করবে নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ। গ্র"প পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫ ডিসেম্বর দ্বিতীয় খেলায় মাঠে নামবে ভুটানের বিপক্ষে। দু'দিন পর গ্র"পের শেষ ম্যাচে ভারতের মোকাবেলা করবে স্বাগতিকরা। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসীম উদ্দিন জানান, বিদেশী খেলোয়াড় ও কর্মকর্তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে লং বীচ হোটেল, হোটেল সী-প্যালেস ও প্রাসাদ প্যারাডাইজ হোটেলে । এদিকে প্রতিযোগিতাকে ঘিরে পর্যটন শহর কক্সবাজারকে সাজানো হয়েছে অপরূপ সাজে। বিভিন্ন সড়ক সাজানো হয়েছে অংশগ্রহণকারী দেশের পতাকা ও রং বে-রংয়ের পতাকা, ব্যানার ফেস্টুন দিয়ে। অধ্যাপক জসীম উদ্দিন আরো জানান, প্রায় ৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামের সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধির শেষ হয়েছে অনেক আগেই। ইতিমধ্যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মনজুর হোসেন মালু মাঠ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিকভাবে কক্সবাজার তথা দেশের পর্যটন শিল্প আরো এক ধাপ এগিয়ে যাবে। প্রতিযোগিতায় ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা। ২২ লাখ টাকা যোগান দিচ্ছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার ভিআইপি টিকিট ১০০ টাকা, গ্যালারি টিকিট ৪০ টাকা ও সাধারণ টিকিট ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই প্রতিযোগিতাকে সার্বিকভাবে সফল করার জন্য কক্সবাজার শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি সাংবাদিকদের জানান, খেলোয়াড়দের নিরাপত্তাসহ সব ধরনের নিরাপত্তার জন্য পুলিশ সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/১৯২২ ঘ.