ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের খেলা পরিচালনার জন্য উয়েফা পরীক্ষামূলকভাবে পাঁচজন রেফারি ব্যবহার করতে চায়।
উয়েফা'র নির্বাহী কমিটি জানায়, এ জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আইন প্রণয়নকারী প্যানেলের (আইএফএবি) কাছে আবারো অনুমতি চাওয়া হবে।
এই ধারণার সমর্থক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলেন, গোলপোস্টের পাশে একজন করে বাড়তি সহযোগী রেফারি রাখা হলে তিনি মূল রেফারিকে পেনাল্টি বক্সের ভেতরের খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে ভালোভাবে সহায়তা করতে পারবেন।
২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের খেলা হবে পোল্যান্ড ও ইউক্রেনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/এসএনএল/২১২২ ঘ.
bdnews24