কুড়িগ্রাম, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে সদর উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভুরুঙ্গামারী উপজেলা।
কুড়িগ্রাম স্টেডিয়ামে শুক্রবার নির্ধারিত সময়ে কোনো গোল হয়নি। ফলে টাইব্রেকারে গড়ায় খেলা। এতে ৪-৩ গোলে কুড়িগ্রাম সদরকে হারায় ভুরুঙ্গামারী।
আগামী ১২ ডিসেম্বর চূড়ান্ত খেলায় ভুরুঙ্গামারী উপজেলা খেলবে রৌমারী উপজেলার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনআই/টিআর/১৮৫৭ ঘ.
bdnews24