২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ফুটবল প্রতিযোগিতায় উলিপুর জয়ী

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার উলিপুর উপজেলা ৩-০ গোলে চিলমারী উপজেলাকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার উলিপুর উপজেলা ৩-০ গোলে চিলমারী উপজেলাকে হারিয়েছে। কুড়িগ্রাম স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। খেলার ৪৯ মিনিটে একরামুলের গোলে এগিয়ে যায় উলিপুর। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান বাবুল। খেলা শেষের দু'মিনিট চিলমারীর কফিনে শেষ পেরেকটি ঠোকেন রহিম। বুধবার খেলায় কুড়িগ্রাম সদর উপজেলা খেলবে নাগেশ্বরী উপজেলার সঙ্গে। প্রতিযোগিতায় রাজিবপুর, রৌমারী, চিলমারী, উলিপুর, রাজারহাট, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও সদর উপজেলা অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৩৪ ঘ.