বরিশাল, ০৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার চরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বরিশাল আউটার স্টেডিয়ামে সোমবার বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায় তারা ২-০ গোলে।
চরবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে গোল করেন মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ ইব্রাহিম।
খেলা শেষে পুরস্কার দেন সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরন।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পারভীন তালুকদার, জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন নকীব ও সদর উপজেলার চেয়ারম্যান আজিজুল হক আক্কাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২০৪৪ ঘ.
bdnews24