২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ফুটবল প্রতিযোগিতায় ভুরুঙ্গামারী জয়ী

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় সোমবার ভুরুঙ্গামারী উপজেলা ৩-১ গোলে ফুলবাড়ী উপজেলাকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 02:30 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় সোমবার ভুরুঙ্গামারী উপজেলা ৩-১ গোলে ফুলবাড়ী উপজেলাকে হারিয়েছে। খেলার ১৫ মিনিটে ফরহাদের গোলে এগিয়ে যায় ভুরুঙ্গামারী। কিন্তু ৫৫ মিনিটে খেলায় সমতা ফেরান ফুলবাড়ীর দীপু। এরপর আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। শেষের দিকে আর পেরে ওঠেনি ফুলবাড়ী। সুজন ও লিটন পরপর দু'টি গোল করে ভুরুঙ্গামারীর জয় নিশ্চিত করেন। মঙ্গলবার উলিপুর খেলবে চিলমারীর বিপক্ষে। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রাজিবপুর, রৌমারী, চিলমারী, উলিপুর, রাজারহাট, ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও সদর উপজেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/২০০৮ ঘ.