২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্ডারল্যান্ড ও জুভেন্টাসের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার সান্ডারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। নিউক্যাসলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার সান্ডারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। নিউক্যাসলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। ইতালির সেরি 'আ' তে জুভেন্টাস ৩-১ ব্যবধানে হারিয়েছে কাতানিয়াকে। সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইটে শুরু থেকেই আক্রমণ পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো কোনো দলই। গোল করতে সান্ডারল্যান্ডকে অপেক্ষা করতে হয় খেলার ৩৪ মিনিট পর্যন্ত। জর্ডান হেনডার্সনের শট ওয়েস্ট হ্যামের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। ফলে হার মেনেই মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম। নিজেদের মাঠ হউথর্নসে খেলার ৩২ মিনিটে সোমেন টয়ইর শট নিউক্যাসলের জালে আশ্রয় নিলে এগিয়ে যায় ওয়েস্ট ব্রমউইচ। ৭১ ও ৮৯ মিনিটে পিটার ওদেমউইনজি গোল ব্যবধান ৩-০ তে নিয়ে যান। শেষ মিনিটে নিউক্যাসলের পিটার লোভেনক্র্যান্ডস একটি গোল শোধ করেন। প্রিমিয়ার লিগে ১৬ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্টে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে চেলসি আছে তৃতীয় স্থানে। স্পেনের লা লিগায় পেদ্রো রাইয়সের জোড়া গোলের সুবাদে গেতাফে ৩-০ ব্যবধানে হারিয়েছে মালোর্কাকে। মালাগা ৪-১ গোলে জিতেছে রেসিং সান্তাদারের বিপক্ষে। অন্য খেলায় ১০ জনের দল এসপানিওল এক গোলে হারায় স্পোর্টিং গিজনকে। নিলমারের গোলের সুবাদে একই ব্যবধানে ভিয়ারিয়াল জিতে সেভিয়ার বিপক্ষে। ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে জারাগোজা-আলমেরিয়ার খেলা। আর অ্যাথলেটিক বিলবাও ০-২ গোলে হেরেছে রিয়াল সোসিয়েদাদের কাছে। লা লিগায় ১৪ খেলায় ৩৭ পয়েন্টে তালিকায় সব দলের উপরে আছে বার্সেলোনা। সমান খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। ইতালির সেরি 'আ' তে পার্মা ২-১ গোলে উদিনেসকে, স্যাম্পোদোরিয়া ৩-০ গোলে বারিকে, জুভেন্টাস ৩-১ ব্যবধানে কাতানিয়াকে ও ফিওরেন্টিনা ১-০ গোলে হারিয়েছে ক্যাগলিয়ারিকে। জার্মানির বুন্দেসলিগায় বায়ার লেবারকুসেন ৩-২ গোলে জয় পেয়েছে কোলনের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৯ ঘ.