২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির গোলে বার্সা, রোনালদোর গোলে রিয়ালের জয়

স্পেনের লা লিগায় শনিবার লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা ৩-০ ব্যবধানে জিতেছে ওসাসুনার বিপক্ষে। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ২-০ তে হারিয়েছে ভালেন্সিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 03:03 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার লিওনেল মেসির জোড়া গোলে বার্সেলোনা ৩-০ ব্যবধানে জিতেছে ওসাসুনার বিপক্ষে। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ২-০ তে হারিয়েছে ভালেন্সিয়াকে। ওসাসুনার মাঠ রেইনো ডি নাভারায় দুর্দান্ত খেলেছেন বার্সার আর্জেন্টিনার আক্রমণভাগের তারকা মেসি। নিজে গোল করেছেন দু'টি। এছাড়া গোলের জন্য বল বানিয়ে দিয়েছেন একটি। খেলার ২৬ মিনিটে মেসির বাড়িয়ে দেয়া বলে শট নেন পেদ্রো। বল ওসাসুনার গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। ফলে ১-০ গোলে এগিয়ে যায় পেপ গার্দিওয়ালার বার্সা। গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ওসাসুনা। কয়েক দফা আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি। বিরতির পর খেলার ৬৫ মিনিটে ডেভিড ভিয়ার কাছ থেকে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওসাসুনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন তিনি। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চোখ ঝলসানো ফুটবল খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভালেন্সিয়ার বিপক্ষে খেলার ৭৩ ও ৮৬ মিনিটে গোল দু'টি করেন তিনি। গোল করতে না পারায় হার মেনেই মাঠ ছাড়ে ভালেন্সিয়া। দিনের অন্য খেলায় লেভান্তে ২-০ গোলে জিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ১৪ খেলায় ৩৭ পয়েন্টে তালিকায় সব দলের উপরে আছে বার্সা। সমান খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। ইতালিয়ান সেরি 'আ' এসি মিলান ৩-০ গোলে হারিয়েছে ব্রেসিয়াকে। এএস রোমা ২-২ গোলে ড্র করেছে শিয়েভোর সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৫২ ঘ.