নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌড়বিদ মাহবুব আলমের মৃত্যুকে হত্যা দাবি করে তার স্ত্রী মামলা দায়ের করেছেন। (আরো তথ্যসহ)
এই মামলায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক শাহ আলমকে আসামি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় মাহবুবের স্ত্রী স্বপ্না বেগম নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলাটি করেন পুলিশ জানিয়েছে।
আগেরদিন (শনিবার) সকালে কুমিল্লা থেকে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ- ১১-৩৫৮১) করে ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মামলার বরাত দিয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাহবুবের স্ত্রী স্বপ্নার দাবি- তার স্বামীকে আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে দুর্ঘটনার নামে হত্যা করেছেন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, শনিবার রাতে মাহবুবের লাশ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হারুয়ায় নেওয়া হয়েছিল। রাতে সেখানেই ছিল লাশ।
হত্যা মামলা দায়েরের পর রোববার সন্ধ্যায় লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে লাশের ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে।
মাহবুবের স্ত্রীর বড়ভাই মোখলেছ সাংবাদিকদের বলেন, ইয়াহিয়া ও মাহবুব একই গাড়িতে থাকলেও দুর্ঘটনার পর ইয়াহিয়া দ্রুত পালিয়ে যান।
অথচ ওই গাড়িতে মাহবুবের লাশ এবং আহত চালক অচেতন অবস্থায় পড়ে ছিল। সঙ্গীদের ও নিজের মালিকানাধীন গাড়ি ফেলে চলে গিয়ে ইয়াহিয়া নানা প্রশ্নের জন্ম দিয়েছেন, বলেন তিনি।
মোখলেছ আরো বলেন, তিনি ও তার পরিবারের অন্য সদস্যরা মাহবুবের মৃত্যুর খবর শুনে কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ ছুটে আসেন।
লাশের ময়না তদন্ত করতে উপস্থিত অ্যাথলিকস ফেডারেশন নেতৃবৃন্দ এবং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসকে অনুরোধ করেন তারা।
কিন্তু ফেডারেশনের কর্মকর্তারা উল্টো লাশের ময়না তদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার জন্য মাহবুবের পরিবারকে চাপ দেন।
এনিয়ে মাহবুবের পরিবারের সঙ্গে ফেডারেশনের কয়েকজনের কথা কাটাকাটি হয় বলেও মোখলেছ দাবি করেন।
মামলার আসামি বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সাংবাদিকদের বলেন, মাহবুবের দুর্ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই সম্পৃক্ত নন।
শনিবার সকালে তিনি মাহবুরের মৃত্যুর খবর শোনেন। পরে নামাজে জানাজাসহ নানা কাজে ব্যস্ত হয়ে পড়েন। তাকে মামলার আসামি করাটা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে কাঁচপুরে মাহাবুবের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাহাবুব।
মাহাবুবের গাড়ির চালক এ দুর্ঘটনায় আহত হয়েছেন।
দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে মাহবুবের সঙ্গে তার ঘনিষ্টজন হিসেবে পরিচিত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ঢাকার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়াও ছিলেন। তবে তিনি আহত হননি।
মাহবুব আলম কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা কালু মিয়ার ছেলে। তিনি অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
১৯৯৫ সালে মাহবুব সাফ গেমসে এশিয়ার দ্রুততম মানব হিসেবে স্বর্ণ জয় করেন। ২০০ মিটার
bdnews24