ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এনসিসি ব্যাংক জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার শীর্ষ স্থান দখল করেছে বাংলাদেশ আনসার। ১১টি সোনা, ১১টি রুপা ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে তারা।
৭টি সোনা, ৮টি রুপা ও ৮টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেএমসি। তৃতীয় হয়েছে বিডিআর। ৫টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ জিতেছে তারা ।
ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় ১৯টি বিভাগে প্রায় দু'শ' প্রতিযোগী অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩১ ঘ.
bdnews24