২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির ড্র, টটেনহ্যামের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিউক্যাসলের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি। তবে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:43 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিউক্যাসলের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি। তবে লিভারপুলের বিপক্ষে ২-১ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাঠ জেমস পার্কে আটঘাট বেঁধেই নেমেছিল নিউক্যাসল। খেলার ৬ মিনিটেই তা টের পেয়ে যায় চেলসি। আক্রমণভাগের খেলোয়াড় অ্যান্ড্রু ক্যারোলের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। খেলায় সমতা ফেরাতে মরিয়া হয়ে খেলতে থাকে ব্লুজরা। ছেড়ে কথা বলেনি নিউক্যাসলও। ফলে জমে উঠে খেলা। খেলার ৪৫ মিনিটে সলোমন কালুর শট প্রতিপক্ষের জালে জড়িয়ে গেলে সমতায় ফেরে কার্লো আনচেলত্তির দল। বিরতির পর কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে অমীমাংসিতভাবে শেষ হয় খেলা। টটেনহ্যামের মাঠ হোয়াইট হার্ট লেনে শুরু থেকেই লিভারপুলের সঙ্গে জমে ওঠে খেলা। ৪২ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন রক্ষণভাগের খেলোয়াড় মার্টিন স্কার্টেল। কিন্তু ৬৫ মিনিটে নায়ক থেকে খলনায়কে পরিণত হন তিনিই। ভুল করে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন স্কার্টেল। ফলে খেলায় সমতা চলে আসে। অতিরিক্ত সময়ে (৯০ ২ মিনিটে) টটেনহ্যামের পক্ষে জয়সূচক গোলটি করেন মাঝমাঠের খেলোয়াড় অ্যারন লেনন। অন্যদিকে ইতালিয়ান সেরি 'আ' তে উদিনেস ৩-১ গোলে জিতেছে নাপোলির বিপক্ষে। এএস রোমার বিপক্ষে একই ব্যবধানে জিতেছে পালের্মো। আর জার্মানির বুন্ডেসলিগায় বায়ার লেভারকুসেন ১-৩ গোলে হার মানে হার্থা বার্লিনের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২৪ ঘ.