ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনে বছরের শেষ এটিপি ওয়ার্ল্ড ট্যুরের সেমিফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও যুক্তরাজ্যের অ্যান্ডি মারে।
রাউন্ড-রবিন পর্যায়ের শেষ খেলায় ফেদেরার র্যাঙ্কিংয়ে চতুর্থ সুইডেনের রবিন সোদারলিংকে ৭-৬(৫) ও ৬-৩ গেমে হারিয়ে গ্র"প 'বি' র শীর্ষ খেলোয়াড় হিসেবে সেমিতে পা রাখেন।
অন্যদিকে র্যাঙ্কিংয়ে পঞ্চম খেলোয়াড় মারে ৬-২ ও ৬-২ ব্যবধানে র্যাঙ্কিংয়ে সপ্তম স্পেনের ডেভিড ফেরেরকে হারান।
জয়ের পর বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় ফেদেরার বলেন, "আমি যতবার তার (সোদারলিং) বিপক্ষে খেলেছি প্রত্যেকবারই সে আলাদা কিছু করার চেষ্টা করেছে। সে সবসময়ই নতুন কিছু করার চেষ্টা করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৯০২ ঘ.
bdnews24