ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান গেমসে পুরুষদের হকিতে সেমিফাইনালে উঠেছে ভারত। শনিবার চীনের গুয়াংজুতে 'বি' গ্র"পের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভারত তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারায়।
পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন সন্দ্বীপ সিং। কিন্তু সেই গোল শোধ করে দেন পাকিস্তানের রেহান বাট। বিরতির ঠিক আগে ফিল্ড গোল করে ভারতকে ফের এগিয়ে দেন ধরমবীর সিং। বিরতি পর্যন্ত ভারত ২-১ গোলেই এগিয়েছিল।
বিরতির পর পাকিস্তান আবার সমতা ফেরায়। গোল করেন শাকিল আব্বাস। কিন্তু পেনাল্টি কর্নার থেকে সন্দ্বীপ সিংয়ের দ্বিতীয় গোল ভারতকে শেষ পর্যন্ত জিতিয়ে দেয়। এ বছর পাকিস্তানের বিপক্ষে টানা তিনটি ম্যাচ জিতল ভারত।
এশিয়ান গেমসে তিন ম্যাচে ভারত পুরো নয় পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে হংকংকে ৭-০ এবং পরের ম্যাচে বাংলাদেশকে ৯-০ গোলে হারিয়েছিল।
রোববার গ্র"পের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে জাপানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/এমএইচ/১৯১৯ ঘ.
bdnews24