ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমস ছেলেদের হকিতে বাংলাদেশ বৃহস্পতিবার ৭-৩ গোলে হারিয়েছে হংকংকে।
বাংলাদেশের পক্ষে হ্যাট্রিকসহ চার গোল করেন চয়ন। রাসেল মাহমুদ জিমি করেন দু'টি। অন্য গোলটি দেন মাকসুদুল আলম হাবুল।
এর আগে ভারতের কাছে ০-৯ গোলে হার মানে বাংলাদেশ।
তারপরও গ্র"পের শেষ খেলায় পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। খেলা হবে ২১ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯৪১ ঘ.
bdnews24