ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন শীর্ষ স্থান ধরে রেখেছে। আর আফ্রিকা চ্যাম্পিয়ন মিসর উঠে এসেছে শীর্ষ দশে।
আগের র্যাঙ্কিংয়ের শীর্ষ নয়টি স্থান এবারও অপরিবর্তিত রয়েছে। ফলে নেদারল্যান্ডস দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়ে গেছে ব্রাজিল।
কোনো ম্যাচ না খেলার পরও মিসর উঠে এসেছে দশম স্থানে। কেননা রশিয়া নেমে গেছে ১৩তম স্থানে।
এক ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। আর তিন ধাপ পিছিয়ে ২১তম স্থানে নেমে গেছে ফ্রান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৩১ ঘ.
bdnews24