২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারের বিপক্ষে ইব্রাহিমোভিচের অন্যরকম 'প্রতিশোধ'

ইন্টার মিলান তাকে রাখতে চায়নি। তাই বার্সেলোনায় গিয়ে এক মৌসুম কাটিয়ে সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের নতুন ঠিকানা এখন ইন্টারের চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। রোববার ইতালিয়ান সেরি 'আ' তে দুই মিলানের লড়াইয়ে ইব্রাহিমোভিচই তার পুরোনা ক্লাবের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন। তার করা একমাত্র গোলেই এদিন এসি মিলান ১-০ গোলে হারায় ইন্টার মিলানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 03:43 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলান তাকে রাখতে চায়নি। তাই বার্সেলোনায় গিয়ে এক মৌসুম কাটিয়ে সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের নতুন ঠিকানা এখন ইন্টারের চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। রোববার ইতালিয়ান সেরি 'আ' তে দুই মিলানের লড়াইয়ে ইব্রাহিমোভিচই তার পুরোনা ক্লাবের বিরুদ্ধে প্রতিশোধ নিলেন। তার করা একমাত্র গোলেই এদিন এসি মিলান ১-০ গোলে হারায় ইন্টার মিলানকে। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন মিলান। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাৎসিও। আর ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ইন্টার এখন পঞ্চম স্থানে। খেলার পাঁচ মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন ইব্রাহিমোভিচ। সেই গোলই দুই দলের ২৭৪তম লড়াইয়ের ভাগ্য ঠিক করে দেয়। ইব্রাহিমোভিচকে পেনাল্টি সীমানার ভেতর ফেলে দিয়েছিলেন ইন্টারের ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জি। তাতেই পেনাল্টি পায় মিলান। দুর্দান্ত পেনাল্টি কিকে ইন্টারের গোলরক্ষক লুকাস কাস্তেলাজ্জিকে পরাস্ত করেন ইব্রাহিমোভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২১৩৪ ঘ.