২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে থেকেও হেরে গেল বাংলাদেশ

প্রথমার্ধে জাপানের বিপক্ষে এক গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তাই জয়ের একটি সম্ভাবনা জেগে উঠেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি বাংলাদেশ। গুয়াংজুতে এশিয়ান গেমস হকিতে সোমবার বাংলাদেশ শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায় জাপানের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমার্ধে জাপানের বিপক্ষে এক গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তাই জয়ের একটি সম্ভাবনা জেগে উঠেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি বাংলাদেশ। গুয়াংজুতে এশিয়ান গেমস হকিতে সোমবার বাংলাদেশ শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায় জাপানের কাছে। তবে নিজেদের প্রথম ম্যাচে যে বাংলাদেশ ভালো খেলেছে তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচের ৯ মিনিটে কৃষ্ণ কুমারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। ম্যাচের ৪৬ মিনিট পর্যন্ত এ ব্যবধান তারা ধরেও রেখেছিল। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে জাপানের টানা আক্রমণে আর পেরে ওঠা সম্ভব হয়নি। খেলার ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে জাপান। গোলদাতা তাকাহিকো (১-১)। পেনাল্টি কর্নার থেকেই জাপানের পক্ষে দ্বিতীয় গোল করেন নাগাশাওয়া (২-১)। জাপানের পক্ষে তৃতীয় গোলটি করেন ওজাওয়া ম্যাচের ৬৯ মিনিটে। ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক জাহিদ জানিয়েছেন, "আমরা শুধু অভিজ্ঞতার কাছে হেরেছি। দলে যদি দু'একজন সিনিয়র ডিফেন্ডার থাকতেন তাহলে খেলার চেহারাটাই পাল্টে যেতো। জিমি ও চয়ন কতক্ষণ সামলাবেন।" আর জাপান অধিনায়ক কাজিহিরো জানিয়েছেন, "বাংলাদেশ অসাধারণ খেলেছে। কিন্তু আমাদের পরিকল্পিত খেলার কাছে হেরে গেছে তারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২১২০ ঘ.