২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্দা উঠলো এশিয়ান গেমসের

জমকালো ও চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার চীনের গুয়াংজুতে পর্দা উঠেছে ১৬তম এশিয়ান গেমসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমকালো ও চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার চীনের গুয়াংজুতে পর্দা উঠেছে ১৬তম এশিয়ান গেমসের। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতাটির উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। প্রতিযোগিতা শেষ হবে ২৭ নভেম্বর। এবারই প্রথম কোনো ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো স্টেডিয়ামের বাইরে। মূল অনুষ্ঠানটি হয়েছে চীনের তৃতীয় বৃহত্তম নদী পার্লের তীরে হাই জিনশায়। এই নদীতে সুসজ্জিত ৪৫টি নৌকায় ৪৫ দেশের অ্যাথলিটরা 'মার্চ পাস্ট' করে হাজির হন জিনশায়। বাংলাদেশ দলের পতাকা বহন করেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। এই আসরে ৪৫টি দেশের ৯৭০৪ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় ৪২টি খেলায় ইভেন্ট থাকছে ৪৭৬টি। ক্রিকেটসহ ১৬টি খেলায় অংশ নিচ্ছে বাংলাদেশি খেলোয়াড়রা। কর্মকর্তা ও খেলোয়াড়সহ বাংলাদেশ দলের সদস্য সংখ্যা ২৩৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০৯