২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালি হাতে ফিরছে ফুটবল দল

এশিয়ান গেমস ফুটবলের গ্র"প পর্ব থেকে খালি হাতে বিদায় নিল বাংলাদেশ। বৃহস্পতিবার গুয়াংজুতে গ্র"পের শেষ ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে হেরে যায় হংকংয়ের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান গেমস ফুটবলের গ্র"প পর্ব থেকে খালি হাতে বিদায় নিল বাংলাদেশ। বৃহস্পতিবার গুয়াংজুতে গ্র"পের শেষ ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে হেরে যায় হংকংয়ের কাছে। এদিকে ষোড়শ এশিয়ান গেমসের পর্দা উঠছে শুক্রবার। যদিও ফুটবলের গ্র"প পর্বের খেলা আগেই শুরু হয়েছিল। হংকং তিন খেলায় সাত পয়েন্ট নিয়ে উঠলো শেষ ষোলতে। তারা উজবেকিস্তানকে হারায় ১-০ গোলে এবং ১-১ গোলে ড্র করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। প্রথম খেলায় বাংলাদেশ ৩-০ গোলে হার মানে উজবেকিস্তানের কাছে। আরব আমিরাতের কাছেও একই ব্যবধানে হারে বাংলাদেশ। ফলে তিন খেলায় ১০ গোল খায় আমিনুলরা। আর গোল করে মাত্র একটি। হুয়াদু স্টেডিয়ামে খেলার শুরুতে হংকং এক গোলে এগিয়ে যায়। কিন্তু ২৪ মিনিটে খেলায় সমতা ফেরান বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড় এনামুল। কিন্তু সেই সমতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। খায় আরো তিন গোল। খেলার আগে হংকং কোচ সাং ওয়াই চাং বলেছিলেন, তার দল বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে। মাঠে কোচের সেই নির্দেশই পালন করেছেন হংকংয়ের খেলোয়াড়রা। আর দেশ ছাড়ার আগে কোচ রুপচিচ বলেছিলেন, দ্বিতীয় পর্বে ওঠার লক্ষ্য নিয়ে তিনি গুয়াংজু যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৮৫৯ ঘ.