ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ১২তম স্কুল দাবা প্রতিযোগিতার তৃতীয় পর্ব শেষ হয়েছে শনিবার।
প্রতিযোগিতায় ষষ্ঠ হতে দশম শ্রেনী গ্র"পে তৃতীয় রাউন্ডের খেলা শেষে বারজন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।
এছাড়া ছাত্রীদের গ্র"পে দ্বিতীয় রাউন্ডের খেলায় আটজন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।
কেজি হতে পঞ্চম শ্রেনী গ্র"পে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১৭ জন পূর্ণ দুই পয়েন্ট করে পেয়েছে।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়ামের লাউঞ্জে ষষ্ঠ থেকে দশম শ্রেনী গ্র"পের দ্বিতীয় ও তৃতীয়সহ কেজি হতে পঞ্চম শ্রেনী গ্র"পের এবং ছাত্রীদের গ্র"পের তৃতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/২১২৩ ঘ.
bdnews24