২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ও মিনহাজ শীর্ষে

সিক্স সিজনস গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার সপ্তম পর্ব শেষে বিমানের খেলোয়াড় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ডেসটিনির খেলোয়াড় বাংলাদেশের ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 04:23 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিক্স সিজনস গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার সপ্তম পর্ব শেষে বিমানের খেলোয়াড় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ডেসটিনির খেলোয়াড় বাংলাদেশের ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। জিয়া ও মিনহাজ দু'জনেরই পয়েন্ট সাড়ে চার। বিমানের খেলোয়াড় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। সপ্তম পর্বের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার সাহজ গ্রোভারের সঙ্গে এবং সাগর ব্র"নায়ের ফিদে মাস্টার ইয়ে সুন ওয়ের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য সাগরের দুই খেলায় এক পয়েন্ট প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২২১৫ ঘ.