২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা প্রশাসক ফুটবলের ফাইনালে বাগেরহাট

জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে শুক্রবার বাগেরহাট সদর উপজেলা ২-১ গোলে কচুয়া উপজেলা দলকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

বাগেরহাট, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে শুক্রবার বাগেরহাট সদর উপজেলা ২-১ গোলে কচুয়া উপজেলা দলকে হারিয়েছে। খেলা হয় বাগেরহাট স্টেডিয়ামে। দ্বিতীয় সেমিফাইনালে শনিবার ফকিরহাট উপজেলা দল খেলবে মোরেলগঞ্জ উপজেলা দলের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/১৯২৩ ঘ.