ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফ্রান্সের বিশ্বকাপ দলের কোচ রেমন্ড ডমেনেখকে বরখাস্ত করায় সে দেশের ফুটবল ফেডারেশনের কাছে ৪.১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন ডমেনেখ।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছিল ফ্রান্স। গ্র"প পর্বে তিন খেলার একটিতেও জিততে পারেনি তারা।
ফ্রান্সের একটি দৈনিকে বুধবার ডমেনেখের আইনজীবী বলেন, "আমার মক্কেলকে বলির পাঁঠা বানানো হয়েছে।" বিশ্বকাপের গ্র"প পর্ব থেকে ফ্রান্সের বিদায়ের কারণ হিসেবে তিনি দলের খেলোয়াড়দের খারাপ খেলাকেই দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৫ ঘ.
bdnews24