২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বাস্কেট বল

সিটিসেল জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে জিতেছে বাংলাদেশ পুলিশ, রাজশাহী, রংপুর, চাঁদপুর ও চট্রগ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে জিতেছে বাংলাদেশ পুলিশ, রাজশাহী, রংপুর, চাঁদপুর ও চট্রগ্রাম। দিনের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ পুলিশ। তারা ১০৯-৩৪ পয়েন্টে নারায়নগঞ্জ জেলা দলকে হারিয়েছে। পুলিশের সর্বোচ্চ স্কোরার মাহমুদুল ১৩ ও হারুন ১১ পয়েন্ট এবং নারায়নগঞ্জের আশিক ১৫ স্কোর করেন। রংপুর জেলাও সহজেই জিতেছে। তারা ৬০-৪০ পয়েন্টে ময়মনসিংহ জেলা দলকে হারায়। ময়মনসিংহ জেলার সর্বোচ্চ স্কোরার আহসান ২০ ও মাসুদ ১০ এবং রংপুর জেলার জহির ২০ ও সালাহউদ্দিন ১০ স্কোর করেন। রাজশাহী জেলা ৮৬-৪৯ পয়েন্টে যশোর জেলাকে হারিয়েছে। যশোর জেলার সর্বোচ্চ স্কোরার আসাদ ২৩ এবং রাজশাহী জেলার হামিদ ২৩ পয়েন্ট। চাঁদপুর জেলা বড় ব্যবধানে জিতেছে। তারা ৯১-৩৮ পয়েন্টে কুমিল্লা জেলাকে হারিয়েছে। চাঁদপুর জেলার সর্বোচ্চ স্কোরার শাওন ৩৫ ও সঞ্জয় ২০ পয়েন্ট এবং কুমিল্লা জেলার জুয়েল ১৬ ও রানা ৮ স্কোর করেন। চট্রগ্রাম জেলা ১০৬-২৯ পয়েন্টে কুষ্টিয়া জেলাকে হারায়। চট্রগ্রাম জেলার রোমেল ২৭ ও নাতা ২০ এবং কুষ্টিয়া জেলার শামীম ২১ ও ইমরান ৮ স্কোর করে। মঙ্গলবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল । এ সময় সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরী, ফেডারেশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, সিটিসেলের কর্মকর্তা ডেভিড লি, কাফিল এইচ এস মুঈদ ও তাসলিম আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০২২ ঘ.