ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হচ্ছে।
প্রতিযোগিতা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। খেলা হবে ধানমন্ডি ইনডোর বাস্কেটবল জিমনেশিয়ামে।
সিটিসেল প্রতিযোগিতার টাইটেল স্পন্সর। আর এটিএন বাংলা মিডিয়া পার্টনার।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন সিটিসেলের চিফ অপারেটিং অফিসার ডেভিড লি, বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এ কে সরকার।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সেনা বাহিনী, বাংলাদেশ পুলিশ, যশোর ডিএসএ, রাজশাহী ডিএসএ, নারায়ণগঞ্জ ডিএসএ, নৌ বাহিনী, ঢাকা ডিএসএ, চাঁদপুর ডিএসএ, কুমিল্লা ডিএসএ, বিমান বাহিনী, বাংলাদেশ রাইফেলস, সাতক্ষীরা ডিএসএ, ময়মনসিংহ ডিএসএ, রংপুর ডিএসএ, বিকেএসপি, খুলনা ডিএসএ, নরসিংদী ডিএসএ, চট্টগ্রাম ডিএসএ, কুষ্টিয়া ডিএসএ এবং গাজীপুর ডিএসএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমএইচ/টিআর/এনআই/২১২৩ ঘ.
bdnews24