২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহা চ্যাম্পিয়নশিপের শিরোপা ক্লাইস্টার্সের

দোহা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। ফাইনালে তিনি হারান মেয়েদের র‌্যাঙ্কিংয়ে সেরা ক্যারোলিন ওজনিয়াকিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দোহা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স। ফাইনালে তিনি হারান মেয়েদের র‌্যাঙ্কিংয়ে সেরা ক্যারোলিন ওজনিয়াকিকে। চূড়ান্ত খেলায় রোববার ডেনমার্কের ওজনিয়াকি হার মানেন ৬-৩, ৫-৭ ও ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে হারলেও প্রথম ও তৃতীয় সেট জেতেন ক্লাইস্টার্স। খেলা শেষে উচ্ছ্বসিত ক্লাইস্টার্স বলেন, "কঠিন ম্যাচ ছিল এটি। শিরোপা জিতে আমি আনন্দিত। তবে ক্যারোলিনের জন্য অবশ্যই কষ্টের। কিন্তু জানি না আর কত দিন আমি এভাবে জিততে পারবো।" প্রতিযোগিতার সেমিফাইনালের আগে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে দুনিয়া থেকে প্রায় বিদায় নিতে বসেছিলেন ক্লাইস্টার্স। শনিবার সেমিফাইনাল খেলতে যাওয়ার সময় একটি ট্রাক ক্লাইস্টার্সের গাড়িকে ধাক্কা মারে। এতে অক্ষত থাকলে জ্ঞান হারিয়েছিলেন তিনি। তবে কেটে গেছে তার কোচ বব ভারচিচের হাত-পা। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সামান্থা স্টসারকে ৭-৬ (৭-৩) ও ৬-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন ক্লাইস্টার্স। হেরে গেলেও এ মৌসুমে নিজের খেলায় সন্তুষ্ট ওজনিয়াকি। বলেন, "এবছর ছয়টি শিরোপা জিতেছি। হারিয়েছি অনেককে। কেউ সব খেলায় জেতে না। এই মৌসুমে আমার অর্জন নিয়ে আমি গর্বিত।" ওজনিয়াকি ৭-৫ ও ৬-০ গেমে বিশ্বের দ্বিতীয় সেরা রাশিয়ার ভেরা জভনারেভাকে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/এসএনএল/১৯১০ ঘ.