ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল রোববার ১-০ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে। স্পেনের লা লিগায় দশজনের দলে পরিণত হওয়ার পরও লাজিও ১-০ গোলে জিতেছে পালেরমোর বিপক্ষে।
ফার্নান্দো তোরেসের কাছ থেকে বল পেয়ে জয়সূচক গোলটি করেন রড্রিগুয়েজ। এই জয়ের ফলে রেলিগেশনের শঙ্কা খানিকটা হলেও কেটে গেছে দলটির। এখন পয়েন্ট তালিকার দ্বাদশ স্থানে রয়েছে লিভারপুল।
অন্যান্য খেলায় অ্যাস্টন ভিলা গোলশূন্য ড্র করে বার্মিংহ্যাম সিটির সঙ্গে। আর নিউক্যাসল ইউনাইটেড ৫-১ গোলে উড়িয়ে দেয় সান্ডারল্যান্ডকে। হ্যাট্রিক করেন নিউক্যাসলের কেভিন নোলান।
স্পেনের লা লিগায় ভিয়ারিয়াল ১-১ গোলে ড্র করে স্পোর্টিং গিজনের সঙ্গে। আরেক খেলায় দেপোর্তিভো লা করুনা ৩-০ গোলে হারায় এসপায়োনলকে। লিগে এটাই দেপোর্তিভোর প্রথম জয়।
এদিকে ইতালির সেরি 'আ'-তে জিতেই চলেছে লাজিও। দশজনের দলে পরিণত হওয়ার পরও হার মানতে হয়নি দলটিকে। বরং ১-০ গোলে জেতে পালেরমোর বিপক্ষে। গোল করেন ডিয়াস। পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে লাজিও।
অন্যান্য খেলায় নাপোলি ১-০ গোলে হারায় ব্রেসিয়াকে। সাম্পোদোরিয়া ১-০ গোলে জেতে সেসেনার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮০৮ ঘ.
bdnews24