ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডব্লিউটিএ দোহা চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন ক্যারোলিন ওজনিয়াকি ও কিম ক্লাইস্টার্স।
শনিবার মেয়েদের র্যাঙ্কিংয়ে সেরা খেলোয়াড় ডেনমার্কের ওজনিয়াকি ৭-৫ ও ৬-০ গেমে জেতেন বিশ্বের দ্বিতীয় সেরা রাশিয়ার ভেরা জভনারেভার বিপক্ষে।
দিনের অন্য সেমিফাইনালে বেলজিয়ামের ক্লাইস্টার্স ৭-৬ (৭-৩) ও ৬-১ ব্যবধানে হারান অস্ট্রেলিয়ার সামান্থা স্টসারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০০০ ঘ.
bdnews24