২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবায় শিরোপা জিতেছে বিমান

প্রথম বিভাগ দাবা লিগের শিরোপা জিতেছে বাংলাদেশ বিমান। রানার্স-আপ হয়েছে ডেসটিনি ২০০০ লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বিভাগ দাবা লিগের শিরোপা জিতেছে বাংলাদেশ বিমান। রানার্স-আপ হয়েছে ডেসটিনি ২০০০ লিমিটেড। এবার নিয়ে বিমান ১৫বার প্রথম বিভাগ দাবা লিগের শিরোপা জিতল। প্রতিযোগিতায় বিমানকে কোনো দলের কাছে হার মানতে হয়নি। ১১ খেলায় তাদের পয়েন্ট ২১। অন্যদিকে ডেসটিনির পয়েন্ট ২০। শুক্রবার শেষ পর্বের খেলায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৪-০ ব্যবধানে হারায় বিমান। বিমানের খেলোয়াড়রা হচ্ছেন: গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তার, ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক। তিতাস ক্লাব ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৫৮ ঘ.