২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমার্ধ শেষ হয়েছে অমীমাংসিতভাবে

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত খেলার প্রথমার্ধ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ করেছে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 11:22 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্ত খেলার প্রথমার্ধ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ করেছে ঢাকা আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ট সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার খেলার ৩৫ মিনিটে এনামুল বাঁ-পায়ের শটে গোল করে শেখ জামালকে এগিয়ে নেন। কিন্তু বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি দলটি। এক মিনিট পরই আবাহনীর ইব্রাহিম গোল শোধ করেন। কিছুক্ষণ পর বিপজ্জনক ফুটবল খেলার জন্য হলুদ কার্ড দেখানো হয় শেখ জামালের মামুনুলকে। আবাহনী গতবার রানার-আপ হয়েছিল। আর প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলতে নেমেই ফাইনালে উঠেছে শেখ জামাল। দলে ১৫/১৬ জন খেলোয়াড় জাতীয় দলের সদস্য রয়েছেন। শেখ জামাল সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে ফাইনালে ওঠে। আর ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালে ওঠে আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৭৪৬ ঘ.