২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শেষে এক নম্বরেই থাকছেন ওজনিয়াকি

টেনিসে মেয়েদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকেই বছর শেষ করছেন ক্যারোলিন ওজনিয়াকি। বৃহস্পতিবার সনি এরিকসন চ্যাম্পিয়নশিপে ফ্রান্সেস্কা শিয়াভোনকে হারিয়ে বছরটি এক নম্বরে থেকে শেষ করা নিশ্চিত করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেনিসে মেয়েদের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থেকেই বছর শেষ করছেন ক্যারোলিন ওজনিয়াকি। বৃহস্পতিবার সনি এরিকসন চ্যাম্পিয়নশিপে ফ্রান্সেস্কা শিয়াভোনকে হারিয়ে বছরটি এক নম্বরে থেকে শেষ করা নিশ্চিত করেছেন তিনি। এদিন ডেনমার্কের ওজনিয়াকি ৩-৬, ৬-১ ও ৬-১ গেমে জেতেন ইতালির শিয়াভোনের বিপক্ষে। ফলে রাশিয়ার ভেরা জনারেভার পর দ্বিতীয় স্থানে থেকে মেরুন গ্র"প থেকে তিনি পৌঁছে গেছেন প্রতিযোগিতার সেমিফাইনালে। ২০ বছর বয়সী ওজনিয়াকি দশম মহিলা হিসেবে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে মৌসুম শেষ করছেন। ১৯৯৭ সালে সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিসের পর তিনিই সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে শীর্ষে থেকে বছর শেষ করলেন। । অক্টোবরের প্রথম দিকে চোটে পড়া যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে টপকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে আসেন ওজনিয়াকি। জিতেছেন ছয়টি শিরোপা এবং ৬১টি ম্যাচ। যা ২০১০ সালে যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। ওজনিয়াকি বলেন, "আমি সত্যি খুব খুশি। এই বছরে যাই কিছু অর্জন করতে পেরেছি তাতে আমি সত্যি গর্বিত।" দিনের অন্য খেলায় র‌্যাঙ্কিংয়ে চতুর্থ বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স ৬-৪, ৫-৭ ও ৬-১ ব্যবধানে হারান বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। এছাড়া অস্ট্রেলিয়ার সামান্থা স্টসার ৪-৬, ৬-৪ ও ৭-৬ (৪) গেমে হেরেছেন রাশিয়ার এলেনা দিমেন্তিয়েভার কাছে। তবে হোয়াইট গ্র"প থেকে সেমিফাইনালে পৌঁছেছেন ক্লাইস্টার্স ও স্টসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮২৫ ঘ.