ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিনেদিন জিদানের অভিজ্ঞতা মাঠে কাজে লাগাতে চান রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। আর তাই ফ্রান্সের এই সাবেক বিশ্বকাপ তারকা মরিনহোর পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। এ খবর জানিয়েছেন ক্লাবের পরিচালক জর্জ ভালদানো।
আপাতত চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমেরা লিগার কিছু খেলায় নতুন এ ভূমিকায় দেখা যাবে জিদানকে। তবে তিনি খেলা চলার সময় মাঠে খেলোয়াড়দের ছাউনিতে বসবেন না। আসলে দল গড়ার সময় মরিনহোকে তার অভিজ্ঞতা দিয়ে পরামর্শ দেবেন ৩৮ বছর বয়সী জিদান।
২০০৯ সালের জুন থেকে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন জিদান। কিন্তু স
bdnews24