ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ালটন জাতীয় সাঁতার প্রতিযোগিতার প্রথমদিন বৃহস্পতিবার সাতটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এর মধ্যে দু'টি করে নতুন রেকর্ড করেন আনসারের সবুরা খাতুন ও সোনিয়া আক্তার।
মেয়েদের ২০০ মিটারে বাটারফ্লাইতে বাংলাদেশ আনসারের সোনিয়া আক্তার (২.৪৬.৯৮ মিনিট), ২০০ মিটার ব্যাকস্ট্রোকে আনসারের সবুরা খাতুন (২.৪৯.১৪ মিনিট), ছেলেদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে বাংলাদেশ সেনা বাহিনীর মাহফিজুর রহমান (০০.২৪.৪৪ সেকেন্ড) ও মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে আনসারের সবুরা খাতুন (০০.২৯.৯৫ সেকেন্ড) ও ৪০০ মিটার মিডলে এককে (মেয়ে) আনসারের সোনিয়া আক্তার (০৫:৫৬.০২ মিনিট) নতুন রেকর্ড করেন।
এছাড়া ৪১০০ মিটার ফ্রি-ষ্টাইল রিলেতে (ছেলে) নৌ বাহিনী ও ৪১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে (মেয়ে) আনসার নতুন রেকর্ড করে সোনার পদক জেতে।
এদিকে ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইতে বিকেএসপির অনিক ইসলাম ২.১৬.৩০ মিনিট সময় নিয়ে সোনা, সেনা বাহিনীর সুজন আলী (২.১৬.৩০ মিনিট) রুপা ও একই দলের নেয়ামুল হক ব্রোঞ্জ জেতেন।
ছেলেদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌ-বাহিনীর রুবেল রানা (২.২২.৪৯ মিনিট) সোনা, সেনা বাহিনীর ওয়াসিউল ইসলাম (২.২৬.০৩ মিনিট) রুপা ও নৌ-বাহিনীর মামুন আহমেদ (২.২৯.০১ মিনিট) ব্রোঞ্জ জেতেন।
৪০০ মিটার মিডলে (ছেলে) এককে নৌ বাহিনীর রুবেল রানা জেতেন সোনার পদক।
প্রথমদিন আনসার পাঁচটি, নৌ-বাহিনী তিনটি, সেনা বাহিনী ও বিকেএসপি একটি করে সোনারপদক জয় করে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২০৪৫ ঘ.
bdnews24