ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ছাত্রী বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছাত্র বিভাগে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বৃহস্পতিবার ঢাকা বিশ্বদ্যিালয় (ছাত্রী) হারায় জাহাঙ্গীরনগর বিদ্যালয়কে। দিনের অন্য খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছাত্র) হার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে।
প্রতিযোগিতায় ছাত্র গ্র"পে ৬টি ও ছাত্রী গ্র"পে ৫টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৪ ঘ.
bdnews24