২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লিং কাপের কোয়ার্টার ফাইনালে ম্যান ইউ

বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে উলভারহ্যাম্পটনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করলেন হাভিয়ের হার্নান্দেজ। সেই সঙ্গে কার্লিং কাপের কোয়ার্টার ফাইনালে তুললেন তার দল ম্যানচেস্টার ইউনাইটেডকে। খেলায় উলভারহ্যাম্পটন হার মানে ৩-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে উলভারহ্যাম্পটনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করলেন হাভিয়ের হার্নান্দেজ। সেই সঙ্গে কার্লিং কাপের কোয়ার্টার ফাইনালে তুললেন তার দল ম্যানচেস্টার ইউনাইটেডকে। খেলায় উলভারহ্যাম্পটন হার মানে ৩-২ গোলে। খেলা শেষ হওয়ার ৮ মিনিট আগে ওয়েন হেনেসেইর বদলে মাঠে নামেন হার্নান্দেজ। খেলার প্রথমার্ধে কোনো পক্ষ গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের দশ মিনিট যেতে না যেতেই ম্যান ইউকে এগিয়ে নেন টিয়াগো বেবে। যদিও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি দলটি। মাত্র চার মিনিটের মাথায় উলভসের লোকোবি গোল শোধ করেন। খেলার ৭০ মিনিটে পার্ক জি সুং আবার এগিয়ে নেন ম্যান ইউকে। কিছুক্ষণ পর এবার খেলায় সমতা ফেরান উলভসের ফোলে। এরপর জেতার জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। চলতে থাকে আক্রমণ ও পাল্টা আক্রমণ। কিন্তু গোলের দেখা মিলছিল না। খেলার প্রায় শেষের দিকে মাঠে নামেন হার্নান্দেজ। শেষ বাঁশি বাজার আগে আগে গোল করেন তিনি। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এই খেলায় দু'দলই তাদের সেরা একাদশকে মাঠে নামায়নি। ম্যান ইউর নিয়মিত একাদশের কেউই প্রথম থেকে খেলেননি। আর উলভসও সাতজন নতুন খেলোয়াড়কে মাঠে নামিয়েছিল। দিনের অন্যান্য খেলায় ইপসউইচ ৩-১ গোলে নর্দাম্পটনকে, ওয়েস্টব্র"ম ৪-১ গোলে লিচেস্টারকে এবং উইগ্যান অ্যাথলেটিক ২-০ গোলে সোয়ানসিকে হারিয়েছে। আর বার্মিংহাম ৪-৩ গোলে জিতেছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০৪ ঘ.