২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান গেমসের অনুশীলন ক্যাম্পে ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বুধবার ১৬তম এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের ৬টি প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বুধবার ১৬তম এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের ৬টি প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন। এক তথ্য বিবরণীতে বলা হয়, তিনি অ্যাথলেটিক্স, ভারোত্তলন, কারাতে, তায়কোয়ান্দো, বক্সিং এবং কাবাডি ক্যাম্পে যান এবং প্রশিক্ষণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রশিক্ষণে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিতভাবে প্রশিক্ষণ ক্যাম্পের ওপর নজর রাখার পরামর্শ দেন। এ সময় জাতীয় ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের এশিয়ান গেমস শুরু হবে ১২ নভেম্বর চিনের গুয়াংজু শহরে। এতে বাংলাদেশসহ ৪৫টি দেশ অংশ নেবে। গেমসে ৪২টি ডিসিপ্লিনে মোট ৪৭৬টি ইভেন্ট রয়েছে। অ্যাথলেটিক্স, ভারোত্তলন, কারাতে, তায়কোয়ান্দো, বক্সিং, কাবাডি, আরচারি, শ্যুটিং, সাঁতার, ক্রিকেট, ফুটবল, হকি, গলফ, উশু, দাবা ও বিলিয়ার্ড, এই ১৬টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২০২৯ ঘ.