ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রেমলিন কাপ জিতে নিয়েছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কো।
ফাইনালে রোববার তিনি ৬-৩ ও ৬-৪ গেমে হারান রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোকে।
খেলা শেষে আজারেঙ্কো বলেন, "দ্বিতীয় সেটে শুরুটা খুবই ভালো করেন মারিয়া। চেপেও ধরেন আমাকে। কিন্তু সেই চাপ থেকে বেরিয়ে আসার জন্য প্রতিটি পয়েন্টের জন্য আমাকে লড়তে হয়েছে। আর এর ফল আমি পেয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৫৬ ঘ.
bdnews24