ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেনিয়ায় খেলা দেখা জন্য স্টেডিয়ামে ঢোকার সময় হুড়োহুড়ি ও পদদলিত হয়ে ৭জন মারা গেছে।
দেশটির রেডক্রস সোসাইটি জানিয়েছে, নিয়ায়ু ন্যাশনাল স্টেডিয়ামে কেনিয়ার দুই জনপ্রিয় দল গর মাহিয়া ও এএফসি লিওপার্ডসের খেলা চলাকালে স্টেডিয়ামের বাইরে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মারা যায় ছয়জন। কেনিয়াত্তা ন্যাশনাল হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো একজন। আহত হয় কমপক্ষে চারজন। তবে তাদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে রেডক্রস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩৩ ঘ.
bdnews24