২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের বিদায়, মুক্তিযোদ্ধা সংসদের জয়

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের গ্র"প পর্বের শেষ খেলায় শনিবার ফেনী সকার ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঢাকা মোহামেডান। ড্রয়ের পর ফুটবল মৌসুম শুরুর এই প্রতিযোগিতা থেকে বিদায় নিল দলটি। দিনের আরেক খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ৩-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 02:40 PM

Updated : 26 Apr 2022, 01:31 AM

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের গ্র"প পর্বের শেষ খেলায় শনিবার ফেনী সকার ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঢাকা মোহামেডান। ড্রয়ের পর ফুটবল মৌসুম শুরুর এই প্রতিযোগিতা থেকে বিদায় নিল দলটি। দিনের আরেক খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ৩-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ৩৭ মিনিটে বুলবুলের গোলে ফেনী সকার ক্লাব এগিয়ে যায় (১-০)। নয়নের ক্রস থেকে পাওয়া বলে বুলবুল মোহামেডানের আফ্রিকান গোলরক্ষক মোহাম্মেদ হাসানকে পরাস্ত করেন। ৮৬ মিনিটে সোহেল রানার গোলে ম্যাচে সমতা ফেরায় মোহামেডান।

যদিও তার আগেই মোহামেডান গ্র"প পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত ছিল। ব্রাদার্সের সঙ্গে হার এবং মুক্তিযোদ্ধা ও ফেনীর সঙ্গে ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

এবারই প্রথম ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো তারা। অথচ এ টুর্নামেন্টের ২১ বারের চ্যাম্পিয়ন মোহামেডান।

খেলায় নাইজেরিয়ার খেলোয়াড় এমেকার পেনাল্টি মিস মোহামেডানকে আরও লজ্জ্বায় ডুবিয়েছে। ম্যাচের ৫১ মিনিটে স্ট্রাইকার আনোয়ারকে ফেলে দিলে রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দেন।