২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেমলিন কাপের ফাইনালে অ্যাজারেঙ্কা, কিরিলেনকো

ক্রেমলিন কাপ টেনিসের ফাইনালে উঠেছেন বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা ও রাশিয়ার মারিয়া কিরিলেনকো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 02:22 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রেমলিন কাপ টেনিসের ফাইনালে উঠেছেন বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা ও রাশিয়ার মারিয়া কিরিলেনকো। শনিবার প্রথম সেমিফাইনালে প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই অ্যাজারেঙ্কা ৬-৩ ও ৬-৩ গেমে হারান অষ্টম বাছাই মারিয়া হোসে মার্টিনেজ স্যানচেজকে। দিনের অন্য সেমিফাইনালে কিরিলেনকো ৬-১ ও ৬-১ গেমে হারিয়েছেন ভেরা দুশিভিনাকে। এ বছর চতুর্থবারের মত কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠলেন অ্যাজারেঙ্কা। যদিও কিরিলেনকোর প্রথমবারের মতো এই অভিজ্ঞতা হবে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/২০১৭ ঘ.