ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিক ফুটবলের প্রাক-বাছাই পর্বে বাংলাদেশ খেলবে শক্তিশালী কুয়েতের সঙ্গে। চব্বিশ বছর পর মুখোমুখি হচ্ছে দেশ দু'টি।
লন্ডন অলিম্পিক হবে ২০১২ সালে।
খেলা হবে আগামী বছর ২৩ ফেব্র"য়ারি কুয়েতে। ফিরতি খেলা হবে ৯ মার্চ ঢাকায়।
এশিয়ার ফুটবলে অন্যতম সেরা দল কুয়েত। ১৯৭৩ সালে মালয়েশিয়ায় মারদেকা কাপে বাংলাদেশ ২-১ গোলে কুয়েতের কাছে হার মেনেছিল। ১৯৮৬ সালে সিউল এশিয়াডে বাংলাদেশকে ০-৪ গোলে হারিয়েছিল কুয়েত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৪১ ঘ.
bdnews24