ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১ সালের চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ফিলিস্তিনের বিপক্ষে।
খেলা হবে আগামী বছরের ২১ মার্চ।
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৩ মার্চ মিয়ানমারের সঙ্গে। ফিলিপাইন ও মঙ্গোলিয়ার মধ্যে বিজয়ী দলের সঙ্গে বাংলাদেশ খেলবে ২৫ মার্চ।
তবে প্রতিযোগিতা কোথায় হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০২৮ ঘ.
bdnews24